Deleted
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে ‘হারানো বিজ্ঞপ্তি’ দিয়ে খুঁজতে হচ্ছে: ডা. শাহাদাত

আওয়ামী লীগকে ‘হারানো বিজ্ঞপ্তি’ দিয়ে খুঁজতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন রাজপথে দেখা যায় না, হারানো বিজ্ঞপ্তি দিয়ে তাদের খুঁজতে হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় নগরের কাজীর দেউড়ি মোড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে পলাতক আওয়ামী লীগ বিদেশে বসে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশু ও শিক্ষার্থীদের হত্যার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষ অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে চসিক প্রশাসক বলেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছেন, এখনো একইভাবে সক্রিয় রয়েছেন। অন্যায়, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁরা আগের মতোই সোচ্চার।

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, যারা বোমাবাজি, লুটপাট, থানা থেকে সরঞ্জাম লুট, পুলিশের ওপর হামলা, সাধারণ মানুষকে হত্যা-নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগ করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসে জড়িত ব্যক্তিদের পাশাপাশি এসব কর্মকাণ্ডের অর্থদাতা, পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকবেন। প্রতিটি ওয়ার্ডে শান্তি মিছিল করা হবে। যারা নাশকতা করবে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিএনপির ঐক্যের কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে। প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতিতেও তাঁরা রাজপথ ছাড়েননি। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে সকাল ৭টার আগেই কাজীর দেউড়ি মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। সেখানে তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে কাজীর দেউড়ি গোলচত্বরে সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আসকার দিঘির পাড়, জামাল খান মোড় ও প্রেসক্লাব হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম ও সরফরাজ কাদের রাসেলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

1

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

2

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

3

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

4

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

5

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

6

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

7

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

8

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

11

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

12

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

14

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

17

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

18

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20