Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ

নোয়াখালীর চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণের ফলে জেলা শহর মাইজদীতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ব্রেকারে আগুন ধরে যায়, যার ফলে মাইজদী উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকারে আকস্মিক বিস্ফোরণে আগুন ধরে যায়। এটি মেইন ব্রেকার, যার মাধ্যমে লোড আনা হয়। এটি বিকল হওয়ায় প্যারালালে আরেকটি সোর্স দিয়ে রিং সার্কিটের মাধ্যমে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। কিন্তু চাহিদা রয়েছে ২০ মেগাওয়াট। ফলে চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ পালাক্রমে সরবরাহ করা হচ্ছে।

জানা গেছে, নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পিডিবির আওতাধীন এলাকায় বিদ্যুতের চাহিদা ২২ থেকে ২৫ মেগাওয়াট। গতকাল রাতে সরবরাহ করা হয়েছে মাত্র ১০ মেগাওয়াট। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্রেকার পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত এক ঘণ্টা পরপর পর্যায়ক্রমে (রোটেশন ভিত্তিতে) বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শহরের এক অংশে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হলে অন্য অংশে তা বন্ধ থাকবে। পরের ঘণ্টায় সরবরাহের এলাকা পরিবর্তন করা হবে।

স্থানীয় বাসিন্দা ইকবল হাসান বলেন, গতকাল রাতে তার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিদ্যুৎ দেওয়া হয়। এক ঘণ্টা না যেতেই আবার বিদ্যুৎ চলে যায়। এভাবে সারা রাত ও আজ দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসা-যাওয়া করেছে।

পিডিবি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুল বাহার বলেন, চৌমুহনী গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স ব্রেকার নষ্ট হয়ে বিকল হয়ে পড়ায় বিকল্প ব্যবস্থায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। বৃষ্টি আসায় কাজে একটু বিঘ্ন ঘটেছে। আশা করা হচ্ছে শনিবার বিকেলের দিকে নতুন ব্রেকার স্থাপনের কাজ শেষ হবে। এতে পরিস্থিতি স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

1

আইওটি কী ও কীভাবে কাজ করে

2

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

5

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

6

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

7

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

8

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

11

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

12

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

13

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

14

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

15

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

16

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

17

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

18

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

20