Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাকরির আশ্বাসে টাকা আত্মসাতের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী তরুণের নাম মো. তমাল। অভিযুক্ত আরিফুল ইসলাম এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।

অভিযোগের বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আরিফুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে চাকরির আশ্বাসে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আরিফুল। রাজনৈতিকভাবে হেয় করতে তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে গতকাল সোমবার তিনি মানিকগঞ্জ সদর থানা আমলি আদালতে মানহানির মামলা করেছেন বলেও জানিয়েছেন আরিফুল।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে (চুক্তিভিত্তিক) সুপারভাইজার পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ওই যুবকের কাছ থেকে জামানত হিসেবে ২ লাখ ৫০ হাজার টাকা নেন আরিফুল ইসলাম। ২০২৫ সালের ২৭ নভেম্বর এস এফ ট্রেড লিমিটেড নামে ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের প্যাডে ওই যুবককে একটি নিয়োগপত্র দেওয়া হয়। ওই নিয়োগপত্র নিয়ে হাসপাতালে যোগদান করতে গেলে তমাল জানতে পারেন, তাঁর নামে দেওয়া ওই নিয়োগপত্রটি ভুয়া।

পরে টাকা ফেরত চাইলে আরিফুল নানা অজুহাতে চাকরি দেওয়ার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তাঁকে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়। সবশেষ গত শনিবার মুঠোফোনে আরিফুলের কাছে তমাল টাকা ফেরত চাইলে তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় আরিফুল তাঁকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তমাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এনসিপি নেতা আরিফুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই সুবাদে চাকরি দেওয়ার কথা বলে একটি ফাস্ট ফুডের দোকানে বসে আরিফুলকে আড়াই লাখ টাকা দেন।

এ বিষয়ে কথা হয় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে লোকবল সরবরাহের ঠিকাদার এস এফ ট্রেডের ব্যবস্থাপক নাসিম হাওলাদারের সঙ্গে। তিনি জানান, আউটসোর্সিংয়ে নতুন করে কোনো লোকবল নিয়োগ দেওয়া হয়নি। আগের লোকবল দিয়েই কাজ চলছে। এনসিপির নেতা আরিফুল ইসলামের সঙ্গে তাঁদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

1

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

4

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

5

আইওটি কী ও কীভাবে কাজ করে

6

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

7

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

8

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

9

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

10

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

11

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

12

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

13

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

14

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

15

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

16

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

17

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

18

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

19

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

20