Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৯৬ জনের কবর খুঁড়েছেন, নিজের কবরও প্রস্তুত রেখেছিলেন হাফেজ শিকদার

পটুয়াখালীর কলাপাড়ায় বিনা পারিশ্রমিকে ৩৯৬টি কবর খননকারী হাফেজ শিকদারের (৭০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কুয়াকাটা খানকা সাহালিয়া কমপ্লেক্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির সামনে তাকে দাফন করা হয়।

হাফেজ শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় কারও মৃত্যুর খবর পেলেই দাফনের প্রস্তুতিতে সহযোগিতা করতে ছুটে যেতেন। বিনা পারিশ্রমিকে মানুষের শেষ বিদায়ের জন্য তিনি কবর খনন করে আসছিলেন। এ পর্যন্ত নিজ হাতে ৩৯৬টি কবর খনন করেছেন তিনি। মানুষের প্রতি ভালোবাসা ও নিঃস্বার্থ সেবার এই অনন্য দৃষ্টান্ত তাকে স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ করে তুলেছিল।

তার জানাজায় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সদালাপী, সৎ ও পরোপকারী মানুষ হিসেবে পরিচিত হাফেজ শিকদারের মৃত্যুতে স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে ঢাকা পোস্ট পরিবারও।

হাফেজ শিকদারের মেজো ছেলে মো. হারিস শিকদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এলাকা ও আশপাশে কারও মৃত্যুর খবর শুনলেই বাবা কবর খুঁড়তে ছুটে যেতেন। তার ইচ্ছা ছিল, আরও চারটি কবর খননের মাধ্যমে সংখ্যাটি ৪০০ পূর্ণ করবেন। কিন্তু তার আগেই তিনি চলে গেলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘তিনি খুবই ভালো মানুষ ছিলেন। এলাকার সবাই তাকে শ্রদ্ধা করতেন। কারও মৃত্যুর খবর পেলেই তিনি শেষ বিদায়ের ঘর তৈরিতে ছুটে যেতেন। আজ তার জানাজায় হাজার হাজার মানুষ ছুটে এসেছেন শুধু তাকে ভালোবেসে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত দান করেন।’

মরহুমের ছোট ছেলে এসএম আলমাস বলেন, ‘বাবা গতকালও আমাদের মাঝে ছিলেন, কিন্তু আজ আর নেই। তিনি আগে থেকেই বাড়ির সামনে নিজের জন্য কবরের জায়গা প্রস্তুত করে রেখেছিলেন। এমনকি নিজের কাফনের কাপড়ও দোকানে কিনে রেখে গিয়েছিলেন। বাবা আমাদের ছয় ভাই-বোনকে খুব ভালোবাসতেন। এলাকার সবাই তাকে খুব পছন্দ করতেন।’

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, ‘আলমাসের বাবা হাফেজ শিকদার চাচা অত্যন্ত সদালাপী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি এ পর্যন্ত ৩৯৬ জনেরও বেশি মানুষের জন্য কবর খুঁড়েছেন। তিনি অত্যন্ত ধর্মভীরু ছিলেন। এমন একজন মানুষকে হারিয়ে আমরা কুয়াকাটাবাসী গভীরভাবে শোকাহত।’

এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাফেজ শিকদারের মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ শিকদার দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শনিবার (২৪ অক্টোবর) রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

1

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

2

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

3

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

6

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

7

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

10

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

11

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

14

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

15

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

16

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

19

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

20