Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে সন্ত্রাসী আলামিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

বরগুনার তালতলীতে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ ও চিহ্নিত মাদক কারবারি আলামিন এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র তালতলী বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনতা অংশ নেন। মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আলামিন ও তার সশস্ত্র সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তালতলী ও পার্শ্ববর্তী এলাকায় অবাধে মাদক কারবার পরিচালনা, চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে।

স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যেই তাদের তুলে নিয়ে গিয়ে গোপন আস্তানায় বর্বরোচিত শারীরিক নির্যাতন চালানো আলামিনের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে আরও জানান, আলামিনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক নিয়মিত মামলা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ। বরং অপরাধ জগতে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেও স্থানীয় প্রশাসনের একাংশ তাকে পরোক্ষভাবে সহযোগিতা ও প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

অবিলম্বে আলামিন ও তার অপরাধী চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন—প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখাসহ সর্বাত্মক কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

3

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

4

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

5

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

6

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

7

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

8

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

9

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

12

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

13

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

14

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

15

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

16

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

17

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

18

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

19

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

20