Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দখল-চাঁদাবাজি নিয়ে টিআইবির উদ্বেগ, আত্মশুদ্ধির আহ্বান

দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রবিবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে লুটপাট, ভাঙচুর ও জবরদখলের ঘটনা ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। নির্ভরযোগ্য গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে টিআইবি দাবি করেছে, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় ওই হামলা চালানো হয়।

ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠছে। বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা অনেক ক্ষেত্রে সংঘাতে রূপ নিচ্ছে বলেও তিনি দাবি করেন।

কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং একটি ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনাকেও একই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেছে টিআইবি।

সংগঠনটি এসব ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলের ভেতরে কার্যকর ‘আত্মশুদ্ধি’ অভিযান চালানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও বিচারহীনতার সংস্কৃতি যাতে পুনঃপ্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক করেছে টিআইবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

1

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

2

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

3

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

4

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

5

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

6

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

7

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

8

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

9

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

10

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

13

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

14

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

15

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

16

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

17

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

18

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

19

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

20