Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি, ঢাকার বাইরে সংযুক্ত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

যদিও ‘হঠাৎ’ করে কেন তাঁদের বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়। কেবল বলা হয়েছে ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই তাঁদের সরিয়ে দেওয়া হলো। এর আগে গতকাল রোববার আরেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

আজ বদলি করা এনসিটিবির নয় কর্মকর্তার মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মো. আবু হানিফকে রংপুরে সরকারি টিচার্স কলেজ, রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

বদলি করা এসব কর্মকর্তাকে ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

1

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

2

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

3

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

4

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

5

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

6

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

7

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

8

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

9

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

10

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

11

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

12

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

13

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

14

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

17

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

18

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

19

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

20