Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানকে (৩১) গণপিটুনিতে হত্যার পর তার মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে ছিল মরদেহটি। পরে সেটি ফ্রিজিং করে রাখা হয়।

মেহেদী হাসান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে খুন হন সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মেহেদী হাসান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে পিটুনি দেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার ভোর থেকেই হাসপাতালের মর্গে রাখা হয় মেহেদীর মরদেহ। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য হাসপাতালে আসেননি।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর লাশ নিতে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়েছি। লাশ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আমরাই লাশ দিয়ে আসব। তিনি আরও বলেন, দুটি হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

1

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

2

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

3

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

4

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

5

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

6

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

7

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

8

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

9

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

10

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

11

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

15

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

19

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

20