Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হাসপাতালের ভেতরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে রক্তাক্ত

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম জুয়েল হোসেন নিরব। তিনি লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অভিযুক্ত ব্যক্তির নাম শাহেদ, যিনি দালাল বাজার ডিগ্রি কলেজের ২য় বর্ষ ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্বরত।

ঘটনার ভিডিও চিত্রে দেখা যায়, সোমবার রাতে সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে চিকিৎসাধীন বা অবস্থানরত জুয়েলকে লক্ষ্য করে হুট করেই চেয়ার ছুঁড়ে মারেন শাহেদ ও তার অনুসারীরা। এরপর তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে শাহেদ ও জুয়েলদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে সদর হাসপাতাল প্রাঙ্গণে জুয়েলের ওপর পুনরায় হামলা চালায় শাহেদের অনুসারীরা। এ সময় প্রাণ বাঁচাতে জুয়েল দৌড়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে পড়েন। কিন্তু সেখানে ঢুকেও তাকে ছাড়েনি হামলাকারীরা; জরুরি বিভাগের ভেতরেই তাকে নির্দয়ভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়।

ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, হাসপাতালে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা সটকে পড়ে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

1

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

2

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

3

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

4

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

5

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

6

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

7

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

8

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

9

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

10

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

11

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

15

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

16

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

17

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

18

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

19

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

20