Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনলাইন প্রতারণায় ২৫ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২

অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রংপুরের কোতোয়ালি থানার শাপলার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জের মাহতাবপুর এলাকার মো. মাহফুজ আলী (৩১) এবং রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার মো. আব্দুল আলিম (৩০)। মঙ্গলবার (১০ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

সিআইডি জানায়, প্রতারক চক্রটি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ‘উইথলোকালস’-এর ওয়েবসাইট ক্লোন করে ওই প্রতিষ্ঠানের নামে মামলার বাদী ফিরোজ কায়সারকে চাকরির প্রস্তাব দেয়। তার বিশ্বাস অর্জনের জন্য প্রথমে ৯০০ টাকা এবং পরবর্তী সময়ে বিভিন্ন দফায় মোট ৩৪ হাজার টাকা দেয় চক্রটি। এরপর ক্লোন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে তাকে অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।

চক্রটির প্রস্তাবে সাড়া দিয়ে ফিরোজ কায়সার মোট ২৫ লাখ টাকা বিনিয়োগ করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পল্টন থানায় মামলা করেন। ২০২৫ সালের ১ নভেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ৩৪, ১০৯, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়।

মামলার তদন্তে ‘মাহফুজ আলী ওয়ার্ক’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের সন্ধান পায় সিআইডি। ছয় সদস্যের ওই গ্রুপের অ্যাডমিন মাহফুজ আলী এবং আব্দুল আলিম ছিলেন গ্রুপটির অন্যতম সদস্য। গ্রুপটির সদস্যরা দেশজুড়ে অনলাইনে প্রতারণার জন্য মানুষের তালিকা তৈরি করতেন এবং কোন ব্যক্তির কাছ থেকে কত টাকা বিনিয়োগ করানো হবে তা প্রাথমিকভাবে নির্ধারণ করতেন। মাহফুজ আলীর সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর একই এলাকা থেকে আব্দুল আলিমকেও গ্রেপ্তার করা হয়।

সিআইডি আরও জানায়, এ মামলায় এর আগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূর্বে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে উদ্ধার করা ১০ লাখ টাকা আদালতের উপস্থিতিতে সরাসরি মামলার বাদী ফিরোজ কায়সারের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত টেলিগ্রাম গ্রুপের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

1

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

2

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

3

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

4

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

5

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

6

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

7

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

12

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

13

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

14

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

15

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

18

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

19

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

20