Deleted
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় সফরকে বিনোদনে পরিণত করা হচ্ছে: মামুনুল হক

প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকা ব্যক্তিরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, এমন ব্যক্তিদের নিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর করছেন, যাঁরা রাষ্ট্রীয় কোনো প্রটোকলেও পড়েন না।

গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে ঘোরাফেরা ও বিনোদনের সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, প্রধানমন্ত্রী কাদের নিয়ে দেশ চালাচ্ছেন এবং দেশ কোন দিকে অগ্রসর হচ্ছে, এসব বিষয় জনগণের মনে সংশয় সৃষ্টি করছে।

আজ মঙ্গলবার দুপুরে ১১-দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মামুনুল হক এ কথা বলেন।

১১ দলের ঐক্য নিয়ে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সংবিধান সংস্কার ও রাষ্ট্র মেরামতের দাবিতে তাঁরা মাঠে নেমেছেন, কোনো তামাশা করতে নামেননি। এ জন্য তাঁরা কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের ফাঁদে পা দেবেন না।

মামুনুল হক বলেন, ১১-দলীয় ঐক্য কেবল বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রের রূপরেখা নির্ধারণ এবং দেশের গতিপথ ঠিক করার বৃহত্তর লড়াইয়ের অংশ। এই লক্ষ্য সামনে রেখেই তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন।

বিরোধী দলের খুলনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন মামুনুল হক। তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দুরভিসন্ধিমূলক তৎপরতা চালালে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তাঁরা আস্থা রাখতে পারছেন না। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে সরকার নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে তাঁরা চুপ করে বসে থাকবেন না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মামুনুল হক। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে বিচারবহির্ভূত ক্রসফায়ারের মতো বিষয়ে বক্তব্য আসা অত্যন্ত আতঙ্কজনক।

সংসদের চতুর্থ অধিবেশন সামনে রেখে বিরোধী দলের উদ্বেগের কথাও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, আসন্ন অধিবেশনে সরকারের এজেন্ডাগুলো কতটা জনবান্ধব হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সমাধানের উদ্যোগে সরকারের আন্তরিকতা নিয়ে তাঁরা সন্দিহান।

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে গোপালগঞ্জ থাকায় সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এ ধরনের আশঙ্কা নেই বলে তাঁরা মনে করেন। কোনো ধরনের দুরভিসন্ধিমূলক অপতৎপরতা বা সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা হলে তা রাজপথেই মোকাবিলা করা হবে।

এ সময় ভারতের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, যাঁরা এ বিষয়ে বৈঠক করেছেন, তাঁরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

1

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

2

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

5

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

6

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

7

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

8

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

11

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

12

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

13

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

14

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

15

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

16

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

17

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

18

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

19

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

20