Deleted
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

উত্তরায় গাড়ির ধাক্কায় শফিকুল ইসলাম নিহত

রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামের নিজামুদ্দিনের ছেলে।

নিহতের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, ভোর আনুমানিক চারটার দিকে আমরা ঝিনাইদহ থেকে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে করে রাজধানীর আজমপুরে এসে নামি। আমরা পরিবারের ৭ জন সদস্য। আমাদেরকে বাস ওভারব্রিজের সামনে নামিয়ে দেয়। বাস থেকে নেমে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম। শফিকুল রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ৬টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান শফিকুল আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

5

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

6

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

7

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

8

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

9

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

10

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

11

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

12

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

13

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

14

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

15

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

16

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

17

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

18

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

19

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

20