Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮৯ রানে অলআউট, রেকর্ড ব্যবধানে হারল ভারত

ম্যাট হেনরির গতি ও সুইংয়ে কুপোকাত ভারত। তার সঙ্গে তাল মিলিয়ে বাউন্সে বাকি কাজ সেরেছেন ম্যাট ফিশার। ফলে নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়ায় শুভমান গিলের দল মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে। এর মধ্য দিয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল ভারত।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক কিউইরা ৩৩৩ রানের বড় সংগ্রহ গড়ে। তাদের পক্ষে উইল ইয়ং সর্বোচ্চ ১২৫ রানের ইনিংস এবং টিম সেইফার্ট ৫৮ রান করেছেন। ওই লক্ষ্য তাড়ায় জিততে হলে রেকর্ড গড়তে হবে শুভমান গিলের দলকে। এর আগে ওয়ানডেতে বিদেশের মাটিতে সর্বোচ্চ ৩৩১ রানের লক্ষ্য তাড়ায় তারা ২০১৬ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

কিন্তু রেকর্ড গড়া তো দূরে থাক, শুরু থেকেই তটস্থ ছিল ভারতীয় টপঅর্ডার। নিজেদের ইতিহাসে প্রথমবার ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে তারা ৩ উইকেট হারিয়ে বসে। ম্যাট হেনরির গতি-সুইংয়ে দিশেহারা হয়ে একে একে ফেরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। এরপর ৯ রানে আউট হন রুতুরাজ গায়কোয়াড়ও। এ নিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার ১০ রানের আগেই চতুর্থ উইকেট হারাল ভারত। এর আগেরবার বিব্রতকর নজির গড়েছিল ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপে। পরে ওই আসরে কপিল শর্মার ভারত চ্যাম্পিয়ন হয়।

ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান এসেছে ইশান কিষাণের ব্যাটে। এ ছাড়া অক্ষর প্যাটেল ও নমন ধীর সমান ২১ রান করেন। এ ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এদিন ২০১৮ সালের পর পাওয়ার প্লেতে সর্বনিম্ন ২৬ রান তুলতে পারে ভারত। এদিক থেকে তাদের সর্বনিম্ন স্কোর ছিল ২১/৩, ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়া তাদের সেই স্বাদ দেয়।

এর আগে ভারত ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৪৫ রানে হেরেছিল, ২০০০ সালের সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ১ রানের কম ব্যবধানে আজ কিউইদের কাছে হারল কোহলি-রোহিতরা। এ ছাড়া ২ রানের জন্য ওয়ানডেতে কিউইদের বিপক্ষে ভারত সর্বনিম্ন রানে অলআউটের লজ্জাও এড়িয়েছে। ২০১০ সালের এক ম্যাচে তারা গুটিয়ে যায় ৮৮ রানে। তবে ভারতের এরচেয়েও কম রানে অলআউটের নজির আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে অলআউট হয় ৫৪ রানে। এ ছাড়া ৬৩, ৭৮, ৭৯ ওয়ানডেতে ভারতের সবচেয়ে দ্রুততম ইনিংস শেষ করার নজির।

এদিকে, কিউইরা ওয়ানডেতে জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ (২৪৪ রান) ব্যবধানে। সর্বোচ্চ ২৯০ রানে তারা ২০০৮ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল। সিরিজে স্বাগতিকদের ২-১ ব্যবধান কমানোর পথে হেনরি ২৭ রানে ৬ উইকেট শিকার করেছেন। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা স্পেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পেসারদের মধ্যে সেরা স্পেলটি শেন বন্ডের (১৯/৬)।

কিউইদের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ চারটি ফাইফার পূর্ণ করেছেন হেনরি। সমান ফাইফার আছে বন্ডেরও। সর্বোচ্চ ৬টি ট্রেন্ট বোল্ট এবং স্যার রিচার্ড হ্যাডলি ৫টি ফাইফার নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

1

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

2

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

3

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

6

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

7

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

8

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

9

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

10

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

11

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

12

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

13

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

14

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

15

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

16

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

17

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

18

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

19

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

20