Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের বেশি গোল চান বাফুফে সভাপতি

আজারবাইজানে অনূর্ধ্ব-১৫ ফিফা বিশ্বকাপ ও ফেস্টিভালে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের লক্ষ্য নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘সিনিয়র জাতীয় দলে আমরা নাম্বার নাইন খুঁজছি। এই টুর্নামেন্ট থেকে চাই বাংলাদেশ ম্যাচগুলোতে গোল করুক। ভবিষ্যতে জাতীয় দলের জন্য যেন নাম্বার নাইন পাই।’

আজ বিকেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পৃষ্ঠপোষক হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি করে বাফুফে। ফিফার অধিভুক্ত সকল দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বিশ্বকাপ নাম দিলেও এটি মূলত ফেস্টিভাল। প্রতি দলে আট জন করে খেলোয়াড় থাকবে এবং প্রতি ম্যাচ হবে বিশ মিনিটের।

বাংলাদেশের গ্রুপে রয়েছে বুরুন্ডি, পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া ও ফিজি। আজারবাইজানে টুর্নামেন্টে যাতায়াত ও অন্যান্য ব্যয় ফিফা বহন করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কতটুকু অর্থ দিচ্ছে বাফুফেকে সে বিষয়ে সভাপতি কিছু জানাননি।

অ-১৫ জাতীয় টুর্নামেন্টে স্পন্সর ছিল ইউসিবি ব্যাংক। ওই টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই করেই মূলত বিশ্বকাপের জন্য দল গঠন করা হয়েছে। বিশ্বকাপগামী দলে পৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কেন এমন প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বলেন, ‘ইউসিবি সিনিয়র জাতীয় দলের স্পন্সর। তারা বাফুফের সঙ্গেই রয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমাদের নতুন পার্টনার। তারা অ-১৫ দলের পাশাপাশি ফুটবলের সঙ্গে সম্পৃক্ত থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

1

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

2

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

3

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

4

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

5

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

6

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

7

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

10

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

11

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

12

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

13

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

16

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

17

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

20