Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চোয়ালের চোট সেরে মাস্ক পরে মাঠে নামছেন এমিলিয়ানো মার্টিনেজ

চোয়ালের মারাত্মক চোট থেকে সেরে ওঠার পর কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে ২০২২ বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের খেলার কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবার মাঠে নামবে দুই দল।

একমাস আগে এভারটনের সঙ্গে ম্যাচ চলাকালে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে ভেঙে যায় মার্টিনেজের চোয়াল। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে কোমর বেঁধে নেমেছিলেন তিনি। প্রস্তুতিও চলছিল জোর কদমে। অবশেষে চলতি বছর আর্জেন্টিনার শেষ ম্যাচে খেলার অনুমতি পেলেন এই গোলকিপার।

সোমবার স্কালোনি বলেছেন, ‘এমিলিয়ানো খেলবে। উরুগুয়ের বিপক্ষেও আগের ম্যাচে সে সম্ভবত খেলার মতো অবস্থায় ছিল। কিন্তু সেটা ঝুঁকি নেওয়া হতো। বাড়তি তিন দিন নেওয়াটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’

গত ১৬ অক্টোবর চেলসির ২-০ গোলে জেতা ম্যাচে জেরার্ড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোটে পড়েন মার্টিনেজ। অস্ত্রোপচার করান তিনি। মাত্র দুই সপ্তাহ পর সুরক্ষামূলক মাস্ক পরে অনুশীলন করতে দেখা যায় তাকে। ব্লু কোচ জাবি আলোনসো সান্ডারল্যান্ডের বিপক্ষে ৮ নভেম্বরের পরাজিত ম্যাচে একাদশের বাইরে রাখার কারণ হিসেবে বলেন, আন্তর্জাতিক বিরতির আগে তাকে খেলানো অনেক তাড়াতাড়ি ও ঝুঁকির হয়ে যায়।

সোমবার সুরক্ষামূলক মাস্ক পরে আর্জেন্টিনার সঙ্গে মার্টিনেজের অনুশীলনের একটি ভিডিও পোস্ট করে ২০২২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা। গত শুক্রবার উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে যাওয়ার পর কিপার জেরোনিমো রুলির পরিবর্তে তাকে একাদশে রাখা ছাড়াও আরও কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমরা চার থেকে পাঁচটি পরিবর্তন আনতে যাচ্ছি, সবকিছু নির্ভর করছে শেষ অনুশীলনে কী হয় তার ওপর। কিন্তু প্রাথমিকভাবে চার থেকে পাঁচটি পরিবর্তন আনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

1

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

2

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

3

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

4

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

5

আইওটি কী ও কীভাবে কাজ করে

6

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

7

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

8

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

9

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

10

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

11

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

12

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

13

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

14

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

17

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

18

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

19

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

20