Deleted
প্রকাশ : Nov 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোহানেসবার্গ টেস্টে তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল। পেস বান্ধব উইকেটে তিন পেসার নিয়ে এরই মধ্যে একাদশ ঘোষণা করেছে প্রোটিয়ারা। এবার বাংলাদেশও একই পথে হাঁটছে।

টেস্ট শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন একাদশ নিয়ে আভাস দিলেন তিনি। জানান পেসবান্ধব উইকেটে ৩ পেসারসহ ১ স্পেশালিস্ট স্পিনার খেলানোর কথা।

বোলিং কম্বিনেশন নিয়ে শান্ত বলেন, ‘৩ পেসার তো অবশ্যই থাকবে, এতটুকু বলতে পারি। সাথে একজন স্পিনারও তো থাকা উচিত। স্পিনাররাও ভালো অবদান রাখছে। অস্ট্রেলিয়ায় যেভাবে বল করেছে, বিশেষ করে মিরাজ। আমার মনে হয় এই কম্বিনেশনে আমরা যেতে পারি। তারপরও আরও একদিন যেহেতু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে সিদ্ধান্ত নিব।’

এক স্পিনার খেলানোর পরিকল্পনা থাকায় ব্যাক-আপ হিসেবে মুমিনুল-হৃদয়কেও নেটে বোলিং করতে দেখা গেছে। শান্ত বলেন, ‘মুমিনুল ভাইকে এই বার্তা আগেই দেওয়া হয়েছে, উনি যেন নেটে বল করে। এর আগে যে কন্ডিশনে আমরা খেলেছি, এই দুই ভেন্যু তার চেয়ে ভিন্ন। তাই একটু ভিন্ন বোলিং অ্যাটাক নিয়ে আমরা যাব। পাশাপাশি হৃদয়ের বোলিং ইম্পরটেন্ট। টেস্ট বা ওয়ানডে বলুন, আমাদের দলে খুব বেশি বোলিং হয় না। টিম হিসেবেই শুরু করেছি, ব্যাটাররা যেন নেটে বোলিং করি। এটাই প্ল্যান। যদি ম্যাচে কাজে লাগে, কেন না?’

পরে ব্যাটিং ইউনিটে তানজিদ তামিমের ভূমিকা নিয়ে শান্ত জানান, ‘কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের কথা বলব না। এ ধরনের কন্ডিশনে পুরো ব্যাটিং ইউনিটের পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা উইকেটে সেট হবে তাদের বড় ইনিংস খেলতে হবে। সেটা তামিম হোক বা অন্য কেউ। প্রথম ইনিংসে বড় রান জড়ো করলে যে বোলিং আক্রমণ আছে, লড়াই করা যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

1

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

2

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

3

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

6

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

7

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

10

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

11

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

12

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

13

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

14

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

15

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

16

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

17

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

18

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

19

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

20