Deleted
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রিমিটেক ওয়াটার পাম্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ইরফান সাজ্জাদ

দেশের ওয়াটার পাম্প ব্র্যান্ড ‘প্রিমিটেক’-এর বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রিমিটেক গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ইরফান সাজ্জাদ বলেন, ‘প্রিমিটেক ওয়াটার পাম্পের আধুনিক প্রযুক্তি, দীর্ঘস্থায়িত্ব এবং গুণগত মান আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, দেশের প্রতিটি ঘরে নিশ্চিন্তে অফুরান পানি সরবরাহ নিশ্চিত করতে প্রিমিটেক ওয়াটার পাম্প অনন্য ভূমিকা রাখবে। এমন একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

অনুষ্ঠানে প্রিমিটেক গ্রুপের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, ‘পণ্যের সেরা কোয়ালিটি নিশ্চিত করার পর আমাদের মূল লক্ষ্য ছিল এই আস্থার বার্তাটি মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া। আর সেই কাজের জন্য আজ আমাদের সাথে যুক্ত হলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।’

প্রিমিটেক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এম এ কাইয়ুম বলেন, ‘ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় অভিনেতাকে প্রিমিটেক ওয়াটার পাম্পের সাথে যুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রিমিটেক সবসময়ই গ্রাহকদের কাছে সেরা প্রযুক্তি ও সর্বোচ্চ নির্ভরতা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি প্রিমিটেক ওয়াটার পাম্প কম বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য সুপরিচিত। বাসা-বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য সব পাম্প বাজারে এনেছে প্রিমিটেক, যা দেশের প্রতিটি প্রান্তে নিশ্চিত করছে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিটেক গ্রুপের ডিরেক্টর দেলোয়ার হোসেন মজুমদার মাশুক, চিফ অপারেটিং অফিসার মো. নাজিবুজ্জামান, হেড অব মার্কেটিং সানজিদ ইব্রাহিমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

1

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

2

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

4

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

5

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

6

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

7

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

8

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

9

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

10

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

11

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

12

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

13

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

14

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

15

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

16

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

19

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

20