Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে ২৭ বছর পর কিউই ব্যাটারের হাফ সেঞ্চুরি

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে ভারত মাত্র ৮৯ রানে অলআউট হয়েছে। এক উইল ইয়াংকের ১২৫ রানের ইনিংসও তাদের হার এড়াতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন ৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৩৩৩ রান করে। ওপেনিং জুটিতে ৮৫ রান আসে, যেখানে টিম সেইফার্ট ৫৮ রান করেন। এই ইনিংসের সুবাদে তিনি গড়েন এক বিশেষ কীর্তি, যা গত ২৭ বছরে ভারতের বিপক্ষে কোনো কিউই ব্যাটার করতে পারেননি।

সেইফার্ট ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারের মধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ৩৯ বল খেলে তিনি এই অর্ধশতক হাঁকান। ২৭ বছরের মধ্যে তিনিই প্রথম নিউজিল্যান্ড ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে এ কৃতিত্ব গড়েন।

এর আগে এই রেকর্ডটি ছিল ব্রায়ান ইয়াংয়ের। ১৯৯৯ সালের ১৪ জানুয়ারি ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ৪০ বলে ৫২ রান করেছিলেন তিনি। সেইফার্টের এই হাফ সেঞ্চুরি নিউজিল্যান্ড ক্রিকেটে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় এবং পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

1

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

2

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

5

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

8

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

9

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

10

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

11

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

12

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

13

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

14

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

15

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

16

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

17

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

18

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

19

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

20