Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ ভঙ্গুরতা, মূল্যস্ফীতি ও বেকারত্ব: ড. তিতুমীর

দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক জ্বালানি সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীতে বিজিএমইএর ইএসজি ডেটা প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে আট মাসে জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় হয়েছে ৪ দশমিক ১২ বিলিয়ন ডলার। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী দেশের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৭ শতাংশ। সংস্কার না হলে প্রবৃদ্ধি আরও কমার আশঙ্কা রয়েছে।

এলডিসি উত্তরণের প্রস্তুতির সময় তিন বছর বাড়িয়ে ২০২৯ সাল পর্যন্ত নেয়ার প্রত্যাশা করা হচ্ছে, যাতে ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিনিয়োগ বাড়াতে পাঁচ বছরের জন্য একই করহার বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং ৭ শতাংশ মূল্যস্ফীতির হারের চেয়ে কম সুদে ঋণ দেয়ার উদ্যোগ রয়েছে বলে জানান উপদেষ্টা। এ ছাড়া নীতির ধারাবাহিকতা, ব্যবসার পরিবেশ, অর্থায়ন, জ্বালানি ও যোগাযোগ খাতে সংস্কার করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, বাংলাদেশের ভিত্তি শক্তিশালী। তিনি বাণিজ্যে প্রবেশাধিকার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানি, পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং যুব ও নারীর কর্মসংস্থানে সরকারকে পূর্ণ সমর্থনের কথা বলেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান সদস্যদের তথ্য সংগ্রহে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, এলডিসি উত্তরণের জন্য যথাযথ প্রস্তুতি দরকার, যাতে আবার সময় বাড়াতে না হয়।

এই প্ল্যাটফর্মে পোশাক কারখানাগুলো পরিবেশ, শ্রমিক কল্যাণ ও সরবরাহ ব্যবস্থার তথ্য ডিজিটাল পদ্ধতিতে জমা দেবে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, এর মাধ্যমে শিল্পের ঝুঁকি চিহ্নিত করা, সরবরাহ ব্যবস্থায় যাচাই-বাছাই জোরদার করা এবং সরকারের সময়োপযোগী নীতি নেয়া সহজ হবে। বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য বিশ্বাসযোগ্য ইএসজি ইমপ্লিমেন্ট অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

1

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

4

আইওটি কী ও কীভাবে কাজ করে

5

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

8

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

9

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

12

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

13

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

14

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

15

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

18

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

19

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

20