Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলিম পরীক্ষা ২০২৭: বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিশেষ সুযোগ

২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তথ্য এন্ট্রি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীদের পূরণ করা ফরম জমা দেওয়া যাবে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতির জন্য ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত যেসব আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের রেজিস্ট্রেশনের সুযোগ বিশেষ বিবেচনায় নির্দেশক্রমে বর্ধিত করা হলো। এ বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

২০২৭ আলিম পরীক্ষার বাদ পড়া শিক্ষার্থীরা ১-১৫ নভেম্বর ২০২৬ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও ফি জমা আবশ্যক। কার্যক্রম সম্পন্ন করার জন্য যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। অতঃপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীসংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফি দিতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, বিলম্ব ফি পরিশোধের মাধ্যমে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোনো তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে বিভাগ, বিষয় ও ছবি সংশোধনপ্রক্রিয়া চলমান রয়েছে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

1

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

2

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

3

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

6

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

7

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

8

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

11

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

12

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

13

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

14

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

15

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

16

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

17

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

18

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

19

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

20