Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শুরু হলো স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬

রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার সকাল থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। ‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে দুই দিনের এই অফলাইন আয়োজন চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত।

মেলা শুরুর পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ইউরোপে যেতে চান দুই সহপাঠী ফারিয়া রহমান ও মাইদুল ইসলাম। তাঁরা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষ বর্ষে পড়ছেন। আজ সকালে ফারিয়া ও মাইদুল এসেছিলেন এই মেলায়।

মাইদুল প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি। আমাদের কঠিন কাজটি সহজ করবে এই উদ্যোগ।’ প্রকৌশলে বিষয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ফারিয়ার। মেলায় এসে তিনি বলেন, ‘একই ছাদের নিচে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে পেয়েছি। বেশ কিছু পরামর্শ পেয়েছি। আশা করছি, তাদের পরামর্শ কাজে দেবে।’

রাজধানীর বনশ্রী থেকে মায়ের সঙ্গে এসেছিলেন ইমতিয়াজ আহমেদ। তিনি এবার উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন এবং স্নাতক ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যেতে চান। ইমতিয়াজের মা ফারজানা চৌধুরী বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। অনেক প্রতিষ্ঠানের সেবা এক জায়গায় পেয়েছি। কয়েকটি প্রতিষ্ঠানের ফোন নম্বর রেখেছি। পরে যোগাযোগ করে আরও বিস্তারিত জানব।’

এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া–সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা। শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দিতে মেলায় আছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪০টির বেশি স্টল।

স্টলগুলো হলো এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সিলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন। এ ছাড়া আছে প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। ফেয়ারে ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় রয়েছে আম্বার আইটি লিমিটেড।

দুই দিনের এই আয়োজনে থাকছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বিশেষ ফেসবুক লাইভ। মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এই আলোচনার মাধ্যমে তাঁরা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং নিজেদের সার্ভিস ও অফার সম্পর্কে জানাবেন।

অফলাইন মেলার পাশাপাশি ওয়েবসাইটে আজ থেকে চলছে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। ঘরে বসেই এখান থেকে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোর সেবা ও অফার–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

3

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

4

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

5

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

6

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

9

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

10

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

13

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

14

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

15

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

16

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

17

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

18

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

19

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

20