Deleted
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে আলাউদ্দিন আহমেদের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

মিরপুর ল কলেজের অধ্যক্ষ হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী আলাউদ্দিন আহমেদ ২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব করতে পারবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি শেখ তাসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আলাউদ্দিন আহমেদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমত আরা দীপা ও অ্যাডভোকেট খায়রুল বাশার।

পরে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত তানভীর আমিন বলেন, আলাউদ্দিন আহমেদ একজন সিনিয়র আইনজীবী। তিনি ১৯৯৩ সালের ৩১ জুলাই থেকে মিরপুর ল কলেজে একজন লেকচারার হিসেবে যোগদান করেন। তারপরে তিনি ২০২৭ সালে ওই কলেজে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পান, যা ২০১৮ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অনুমোদিত।

তিনি বলেন, আলাউদ্দিন আহমেদ অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে দেশের ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী তার চাকরির মেয়াদ ৬০ বছর উল্লেখ করে তাকে বলা হয়, প্রিন্সিপাল হিসেবে কার্যভার করতে পারবেন না। ২০২২ সালের রেগুলেশনে বলা হয়েছে, অধ্যক্ষের ক্ষেত্রে অবসরে যাওয়ার সময় হবে ৬৭ বছর। যা পরবর্তীতে আইন হিসেবে পরিণত হয়েছে। এই আইন বলে আলাউদ্দিন আহমেদ ২০৩০ পর্যন্ত, ৬৭ বছর বয়স পর্যন্ত মিরপুর ল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার জন্য আইনগতভাবে অধিকারী।

তিনি আরও বলেন, ওই লেটারে তাকে বলা হয়, তিনি ৬০ বছর পার হয়ে যাওয়ায় প্রিন্সিপাল থাকতে পারবেন না। সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। হাইকোর্ট সন্তুষ্ট হয়ে রুল এবং স্টে জারি করে। সেই রুল জারি করার পর তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল চেম্বার জজে, তারা কোনো অর্ডার পায়নি অর্থাৎ নো অর্ডার হয়েছে। এবং তারপরে ডিসমিস হয়েছে ফুল কোর্ট দিয়ে। তারপরে যখন হাইকোর্টকে অর্ডার দিয়ে দিয়েছে যে আইন অনুযায়ী রুলটা নিষ্পত্তি করার জন্য, সেই রুল আজকে হাইকোর্টে অ্যাবসোলিউট করে দিয়েছে। এর মানে ওই মিরপুর ল কলেজে আলাউদ্দিন আহমেদ প্রিন্সিপাল হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবেন ২০৩০ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

1

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

2

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

3

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

4

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

5

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

6

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

7

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

8

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

9

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

10

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

11

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

14

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

15

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

16

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

17

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

18

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

19

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

20