Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমলনামার পুরস্কার রায়হান রাফীকে উৎসর্গ করলেন তমা মির্জা

২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা। ‘আমলনামা’য় অভিনয়ের জন্য পাওয়া এই স্বীকৃতিতে আনন্দিত অভিনেত্রী কৃতিত্ব দিয়েছেন নির্মাতা রায়হান রাফীকে। তার মতে, পরিচালকের সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গিই চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সহায়তা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। পোস্টে তমা লিখেছেন, ‘২০২৫ সালের দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত ও আনন্দিত। আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিচালক রায়হান রাফীর প্রতি, যার সৃজনশীল ভাবনা ও দৃষ্টিভঙ্গি ‘আমলনামা’য় আমার চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার ওপর আস্থা রাখা, চরিত্রটি নিয়ে কাজ করার স্বাধীনতা দেওয়া এবং এই ইন্ডাস্ট্রিতে আমার পথচলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতি এবং ‘আমলনামা’ টিমের প্রত্যেক সদস্যের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই অর্জন সবসময় আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।’

তমার এই বক্তব্যে ‘আমলনামা’ নির্মাণে রায়হান রাফীর অবদান এবং পুরো দলের প্রতি তার কৃতজ্ঞতার বিষয়টি উঠে এসেছে। পুরস্কার পাওয়ার আনন্দের পাশাপাশি চরিত্রটি নির্মাণের পেছনে পরিচালকের ভূমিকার কথাও স্মরণ করেছেন অভিনেত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

1

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

2

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

3

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

4

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

5

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

6

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

7

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

8

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

9

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

10

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

11

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

12

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

13

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

14

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

15

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

16

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

17

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

18

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

19

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

20