Deleted
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জন্মদিনে কাজে ব্যস্ত হিমি, আসছে নতুন নাটক ‘অকারণ’

গত ৪ অক্টোবর ছিল জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির জন্মদিন। এবারের জন্মদিন তিনি কাজের মাঝেই কাটিয়েছেন। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘অকারণ’ শিরোনামের একটি নাটকের কাজে জন্মদিনে ব্যস্ত ছিলেন হিমি। তিনি এ নাটকে তনু চরিত্রে অভিনয় করছেন।

হিমি বলেন, সত্যি বলতে কি কোনো উপায় ছিল না। যে কারণে জন্মদিনেও নাটকের কাজ করতে হয়েছে। ‘অকারণ’ নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর ভাই। নাটকটির গল্প খুব সুন্দর। আমাদের প্রাত্যহিক জীবনের নানা বাঁকের গল্প উঠে এসেছে এই নাটকে।

যেহেতু রাজধানীর মতিঝিলের কলোনি’সহ ফার্মগেট এবং আরও অন্যান্য এলাকায় নাটকটির দৃশ্য ধারণের কাজ হয়েছে, সে কারণে নাটকটি লোকেশনের দিক দিয়ে ভিন্নতা এসেছে; যা ভালো লাগবে দর্শকের। আর যথারীতি আমি আমার চরিত্রটিও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মন দিয়ে।

আমি কৃতজ্ঞ আমার ভক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে। কারণ তারা আমাকে আমার জন্মদিনে শুভেচ্ছা, ভালোবাসায় সিক্ত করেছেন। আমি কৃতজ্ঞ আমার মিডিয়া পরিবারের কাছেও। আমি আমার পরিবারের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ একটা সুন্দর শৃঙ্খলিত জীবনের মাঝে আমাকে রেখেছে। আম্মু-আব্বুর প্রতি অসীম ভালোবাসা।

এরই মধ্যে দুইদিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে হিমি অভিনীত মহিন খান পরিচালিত একক নাটক ‘কঞ্জুস প্রবাসী’। এ নাটকেও তার সহশিল্পী নিলয় আলমগীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

1

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

2

আইওটি কী ও কীভাবে কাজ করে

3

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

4

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

5

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

6

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

7

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

8

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

9

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

12

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

13

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

14

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

15

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

16

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

17

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

18

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

19

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

20