Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানি নায়িকার সঙ্গে প্রেমে শাকিব খান, যৌথ প্রযোজনায় 'মহব্বত'

অ্যাকশন ও প্রতিশোধের গল্প পেরিয়ে এবার প্রেমের আবহে ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। তার নতুন সিনেমা 'মহব্বত'-এ থাকছেন একজন পাকিস্তানি অভিনেত্রী। বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি, যা পরিচালনা করবেন হিমেল আশরাফ।

সিনেমাটিতে পাকিস্তানি অভিনেত্রীর যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, 'পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের একটি যৌথ কাজ হতে যাচ্ছে। সেখানে একজন পাকিস্তানি অভিনেত্রীও কাজ করছেন। তাদের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম, দেশটিতে আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সিনেমা হল রয়েছে।'

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের ব্যবসায়িক সম্ভাবনার কথাও তুলে ধরেন অভিনেতা। তার ভাষ্য, 'আধুনিক মাল্টিপ্লেক্সসহ চালু সিনেমা হলের সংখ্যা নাকি ১ হাজার ২০০। তাদের কোনো সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকার ব্যবসা করে, যা সত্যিই দারুণ ব্যাপার। আমরাও সেই জায়গায় পিছিয়ে থাকব না।'

গত কয়েক বছরে পর্দায় শাকিবকে দেখা গেছে অ্যাকশননির্ভর চরিত্রে। 'তুফান', 'তাণ্ডব', 'বরবাদ' কিংবা 'প্রিন্স' প্রতিটি সিনেমাতেই ছিল তার মারকুটে উপস্থিতি। কোরবানির ঈদে 'রকস্টার' সিনেমায় গায়ক চরিত্রেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

প্রেমের গল্প নির্মাণে হিমেল আশরাফের অভিজ্ঞতাও রয়েছে। তার পরিচালনায় 'প্রিয়তমা' দিয়ে বড় সাফল্য পেয়েছিলেন শাকিব। পরে 'রাজকুমার' সিনেমাতেও এই জুটির সাফল্য অব্যাহত থাকে। এবার তাদের নতুন কাজ ঘিরেও দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

1

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

2

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

3

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

4

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

5

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

6

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

7

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

8

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

9

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

10

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

11

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

12

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

13

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

14

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

15

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

16

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

17

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

18

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

19

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

20