Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনার নির্দেশ!

অফিস থেকে ফিরে বাসায় ঢুকে দেখা গেল, বউ খাটের এককোণে মুখ গোমড়া করে বসে আছে। জিজ্ঞেস করলাম, ‘কী হলো তোমার?’ সে বলল, ‘জানি না।’ আমি বললাম, ‘আচ্ছা, জানতে হবে না তোমার। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি চা বানাও।’ কিন্তু সে চা বানাতে ইচ্ছে করছে না বলে জানাল।

এরপর আমি বললাম, ‘আচ্ছা তাহলে শাড়ি পরো, বাইরে থেকে ঘুরে আসি।’ সেও রাজি হলো না। তখন আমি বললাম, ‘পাকিস্তানি ড্রেস পাওয়া যায় যে Laveez BD তে নাকি সব কাপড়ে ২০% ছাড় দিছে! যাবা নাকি?’ এতে বউ খুশি হয়ে রান্নাঘরের দিকে গেল। কিন্তু আমি জানি না, ছাড় আসলে দিচ্ছে কি না!

অফিস থেকে এসে মাথা পুরা হ্যাং হয়ে আছে। এক কাপ চা না খেলে এই হ্যাং আউট হবে না। এখন মনে হচ্ছে, চায়ের নেশায় বিপদেই না পড়লাম! ৩০ মিনিট পর ফ্রেশ হয়ে এসে দেখি বউ নীল শাড়ি পরে বসে আছে। বললাম, ‘কী ব্যাপার?’ সে বলল, ‘চা খেয়ে নাও দ্রুত। আমি আজ দুইটা ড্রেস কিনব।’

ধরাটা তো বড়সড় করে খাইলাম! মাসের শেষ, পকেটের যা-তা অবস্থা। আর শপিং করে না দিলে আগামী দুই দিন ভাতও পাব কি না সন্দেহ আছে। দোকানে ঢুকে দেখি, একপাশে সাদা অ্যাপ্রন পরা এক নারী বসে আছেন। আমার বেশ কৌতূহল হলো। বউও মনে হলো এ ব্যাপারে জানে না! মনে হলো, এটা তাদের নতুন সার্ভিস।

‘বসুন না আপনারা। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আপনার বউয়ের কি আজ মন খারাপ ছিল, যার কারণে এখানে এসেছেন?’ বউকে ড্রেস পছন্দ করতে পাঠিয়ে দিয়ে ডাক্তারকে বললাম, ‘মাসের শেষ; দুইটা ড্রেস কিনে না দিলে রক্ষা নেই।’ ডাক্তার বললেন, ‘ঠিক আছে, আমি ব্যাপারটা দেখব। কিন্তু শর্ত প্রযোজ্য। আপনি যে ভাবিকে আগামী মাসে অন্তত একটা ড্রেস কিনে দেবেন, সেটার জন্য পনেরো শ টাকা জমা করে যান। বাকিটা আমি সামলে নেব।’

‘কোনো ওষুধও দিয়েন যেন তার বিষণ্নতা দূর হয়।’ ‘দেব। আপনি চিন্তা করবেন না।’ ‘অফারটা মন্দ নয়। অন্তত ৬/৭ হাজার টাকা খরচের চেয়ে এই অল্প টাকা জমা তেমন কিছুই না।’ টাকার রশিদ নিয়ে বউকে গিয়ে বললাম, ‘ড্রেস পছন্দ হয়েছে?’ ‘হ্যাঁ। ৩টা ড্রেস পছন্দ হয়ে গেছে! কী যে সুন্দর ড্রেসগুলা!’ ‘ডাক্তার কেন জানি তোমাকে ডাকছে। পেমেন্ট করার আগে ওনার সাথে একটু দেখা করে আসো।’

প্রায় মিনিট দশেক পরে একটা প্রেসক্রিপশন নিয়ে ফিরে এসে বলল, ‘চলো আজ বাসায় যাই। অন্য দিন নেব। আজ ভালো লাগছে না।’ পনেরো শ টাকা কি গচ্চা গেল! বাসায় গিয়ে বললাম, ‘প্রেসক্রিপশনটা দাও, ওষুধ নিয়ে আসি।’ প্রেসক্রিপশন খুলে দেখি, সেখানে ডাক্তার লিখেছে, ‘আপনার বউয়ের নতুন ড্রেস দরকার, মেডিসিন না! দয়া করে আগামী মাসের ১০ তারিখের মধ্যে ৩টা ড্রেস নিতে আসবেন। তা না হলে পনেরো শ টাকার মেয়াদ শেষ হয়ে যাবে।’

প্রেসক্রিপশন হাতে ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে আছি। আর তখন বউ হেসে হেসে বলছে, ‘কী! কেমন দিলাম? আর বলবা, রান্না ভালো হয় নাই?’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

1

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

2

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

3

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

4

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

5

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

6

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

7

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

8

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

9

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

10

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

11

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

12

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

13

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

14

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

17

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

18

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

19

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

20