Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিনে গরম ও রাতে ঠান্ডা: বর্ষা বিদায়ের পর ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

দেশ থেকে মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে শুরু করেছে। আগামীকাল ১১ অক্টোবর থেকে দেশের উত্তর-পশ্চিম অঞ্চল দিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিদায় প্রক্রিয়া শুরু হবে, যা পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানায়।

সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ১১ অক্টোবর রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে মৌসুমি বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। এরপর ১৩ অক্টোবরের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগসহ দেশের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সর্বশেষে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশ থেকে ১৩ থেকে ১৭ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায় নিতে পারে।

বিডব্লিউওটি জানায়, মৌসুমি বায়ু বিদায়ের পর উল্লিখিত এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে নতুন কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা বিশেষ পরিবেশ সৃষ্টি হলে সাময়িকভাবে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মৌসুমি বায়ু বিদায়ের পর আপাতত দেশের ওপর নতুন করে কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনাও পাওয়া যায়নি। তবে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সাগরে নতুন সিস্টেম তৈরির প্রক্রিয়া শুরু হতে পারে।

এদিকে মৌসুমি বায়ু বিদায়ের পর দেশের সার্বিক আবহাওয়ায় একটি বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই সময় দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হবে। দিনের বেলায় তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরম অনুভূত হবে, কিন্তু মাঝরাতে আবহাওয়া অনেকটা ঠান্ডা ও আরামদায়ক হয়ে উঠবে। দিনের গরম ও রাতের ঠান্ডার এই তারতম্যের কারণে সারা দেশে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

এই আবহাওয়ার পরিবর্তনের কারণে দেশজুড়ে সাময়িকভাবে জ্বর, সর্দি ও কাশির মতো অসুস্থতা অনেক বেড়ে যেতে পারে। যদিও সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে, তবে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকেন। তাই এই ঋতু পরিবর্তনের সময়ে নিজের এবং পরিবারের সব সদস্যের দিকে বাড়তি খেয়াল রাখতে হবে এবং শিশুদের আলাদা যত্ন নিতে হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

1

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

2

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

3

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

4

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

5

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

6

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

7

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

8

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

9

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

10

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

11

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

12

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

13

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

15

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

18

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

19

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

20