Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ অস্বীকার পাকিস্তানের

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চলমান অভিযানে পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে নাকচ করেছে পাকিস্তান সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলেছে, মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের যে দাবি করা হয়েছে, তা ভিত্তিহীন।

বিবৃতিতে আন্তর্জাতিক গণমাধ্যমকে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সম্ভাব্য মোতায়েন নিয়ে অনুমাননির্ভর বা কাল্পনিক সংবাদ প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, ভবিষ্যতে এ ধরনের কোনো সেনা মোতায়েন বা সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আনুষ্ঠানিকভাবে তা জানাবে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ পাকিস্তানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছিল, হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের বিমানবাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কর্নেল ডেভিড ও. স্মিথের বক্তব্যও তুলে ধরা হয়।

ডেভিড ও. স্মিথ একসময় পাকিস্তানে মার্কিন সামরিক অ্যাটাচি এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির জ্যেষ্ঠ বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার তিনি বলেন, গোপন কোনো তথ্যের ওপর তার প্রবেশাধিকার নেই। তবে বিশ্লেষকদের মধ্যে সাধারণভাবে ধারণা রয়েছে, প্রায় ৮ হাজার পাকিস্তানি সেনা সৌদি আরবে অবস্থান করছে।

পাকিস্তান সরকার অবশ্য সৌদি আরবে সেনা অবস্থান এবং হুথিদের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানি বাহিনীর অংশগ্রহণ; দুই বিষয়কে এক করে দেখার বিরুদ্ধে সতর্ক করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

1

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

2

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

3

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

4

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

5

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

6

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

7

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

8

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

9

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

10

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

11

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

12

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

13

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

14

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

15

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

16

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

17

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

18

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

19

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

20