Deleted
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কানাডায় তুষারধসে উদ্ধারকাজে ব্যবহৃত কুকুর কর্মসূচি বন্ধ, ক্ষোভ

কানাডার রকি পর্বতমালায় তুষারধসে উদ্ধারকাজে ব্যবহৃত কুকুরের কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে। পার্কস কানাডা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে।

৫৫ বছর ধরে এই কর্মসূচি চালু ছিল। সম্প্রতি পার্কস কানাডা জানায়, তারা তাদের একমাত্র ডগ হ্যান্ডলার পদটি বাদ দিচ্ছে। সংস্থাটি এটিকে 'কঠিন সিদ্ধান্ত' বলে উল্লেখ করেছে এবং জানিয়েছে, আইন প্রয়োগ শাখা আধুনিকায়নের অংশ হিসেবে এই পদটি বাদ দেওয়া হচ্ছে। তবে অন্য উপায়ে উদ্ধারকাজ চলবে বলে তারা জানিয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নির সরকার জনসেবায় ব্যাপক ব্যয় সংকোচন করছে। গত সপ্তাহে পার্কস কানাডা ঘোষণা করে, তাদের শত শত কর্মচারীকে ছাঁটাই করা হবে। এরই অংশ হিসেবে এই কর্মসূচি বন্ধ করা হলো।

ব্যানফ ন্যাশনাল পার্কের এই কর্মসূচি বন্ধের প্রতিবাদে মঙ্গলবার থেকে ৫ হাজারেরও বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। পিটিশনটি শুরু করেছেন কনজারভেটিভ এমপি উইলিয়াম স্টিভেনসন। তিনি বলেন, সরকারি ব্যয় সংকোচনকে স্বাগত জানালেও এই কাটছাঁট জননিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে।

স্কট ওয়ার্ড ১৭ বছর ধরে এই কর্মসূচিতে ডগ হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, এই কুকুরগুলো তুষারধসের পর হাইকার বা স্কিয়ারদের খুঁজে বের করতে সহায়তা করত। এতে উদ্ধারকারীদের অনেক সময় বাঁচত এবং তারা ঝুঁকি এড়াতে পারতেন।

শেষ কুকুর জার্মান শেফার্ড লেরয় গত আগস্টে অবসর নেয়। সাত বছর চাকরিতে থাকাকালে লেরয় ১৫৬ জনকে ট্র্যাক করতে সাহায্য করেছে, ৫৭ জনকে খুঁজে বের করেছে এবং দুটি খুনের রহস্য উদঘাটনে সহায়তা করেছে।

পার্কস কানাডার এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এই কুকুরগুলো জননিরাপত্তা ও কর্মীদের নিরাপত্তার একটি বড় সম্পদ ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

1

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

2

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

5

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

6

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

7

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

8

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

11

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

14

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

15

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

20