Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোরআনে হাত রেখে শপথ নেবেন মার্কিন সিনেটর আব্দুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে সিনেটর হিসেবে শপথ নেবেন। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে তিনি নিজেই এ তথ্য জানান।

২০২৭ সালের ৩ জানুয়ারি তিনিসহ নির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিরা শপথ নেবেন। আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, তিনি ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন।

যার একটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যবহৃত ও মালিকানাধীন একটি কোরআন। আরেকটি হলো অত্যন্ত পুরোনো একটি কোরআন, যেটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এতে মিশিগানের সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। তিনি রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে হারান।

যুক্তরাষ্ট্রে এর আগে কোনো মুসলিম আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হননি। ফলে কেউ কোরআন হাতে শপথও নেওয়ার সুযোগ পাননি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত ব্যক্তিরা তাদের নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

1

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

2

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

3

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

4

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

7

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

8

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

9

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

10

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

11

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

12

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

13

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

14

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

15

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

16

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

17

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

18

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20