ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি মার্কিনিদের নতুন হামলার ব্যাপারে সতর্ক করে এই হুঁশিয়ারি দেন।
ভাহিদি বলেন, “আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।”
গতকাল রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিলের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান বাহরাইনে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি রাডারকে টার্গেট করে হামলা চালায়, যেটি হামলার পূর্ব সতর্কতা দেয়। এই হামলা ও পাল্টা হামলার পর বিপ্লবী গার্ডের প্রধান নতুন করে সতর্কতা দিলেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় বিপ্লবী গার্ডের সাবেক প্রধান নিহত হওয়ার পর আহমেদ ভাহিদি দায়িত্ব পান। তিনি অত্যন্ত কট্টর হিসেবে পরিচিত এবং তার লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে মোকাবেলা করা।