Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাসায়া আগ্নেয়গিরিতে নতুন ম্যাগমা জমা, বিজ্ঞানীদের সতর্কতা

মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার ভয়ংকর ও সক্রিয় আগ্নেয়গিরি মাসায়া, যা 'নরকের মুখ' বা 'মাউথ অব হেল' নামে পরিচিত, তার ভূগর্ভে নতুন করে ম্যাগমা জমার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন এক গবেষণায় এই সম্ভাব্য বড় অগ্ন্যুৎপাতের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, এই আগ্নেয়গিরির ভূগর্ভে দুটি আলাদা ম্যাগমা প্রকোষ্ঠ বা চেম্বার পূর্ণ হওয়ার প্রমাণ মিলেছে। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার ২০ লাখ বাসিন্দার বসবাসস্থল থেকে মাত্র ১৩ মাইল দূরে এই আগ্নেয়গিরিটি অবস্থিত। প্রতিদিন হাজার হাজার পর্যটক সান্তিয়াগো ক্রেটার নামের লাভাপূর্ণ গহ্বরটি দেখতে ভিড় করেন।

যুক্তরাষ্ট্রের পেন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী লিজ জনসন জানিয়েছেন, মাসায়া আগ্নেয়গিরির ভূগর্ভস্থ ম্যাগমা চলাচলের স্থান অনেক বেশি জটিল। এই জটিল সুড়ঙ্গ ও রিজার্ভারের নেটওয়ার্ক নিখুঁতভাবে না বুঝলে আসন্ন বিপদের পূর্বাভাস পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।

১৭৭২ সালের পর থেকে এই আগ্নেয়গিরি বড় কোনো লাভা প্রবাহ তৈরি না করলেও এটি থেকে নিয়মিত বিপজ্জনক মাত্রায় সালফার ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়ে থাকে। গত ৫০ বছরে এখানে একাধিক ছোট বিস্ফোরণ ঘটেছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভূমি নিচে নেমে যাওয়ার অর্থ হলো সম্ভবত ম্যাগমা সরে যাচ্ছে। কিন্তু যখন ভূমি আবার ওপরে উঠতে শুরু করে, তখন তার অর্থ হলো নতুন ম্যাগমা ভেতরে প্রবেশ করছে। বিজ্ঞানীদের মতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ওই এলাকার ভূমি আবার ওপরে উঠতে শুরু করে, যা ইঙ্গিত দেয় রিজার্ভার আবার ম্যাগমা দিয়ে পূর্ণ হচ্ছে।

তবে সান্তিয়াগো ক্রেটার এবং এর লাভা হ্রদের চারপাশের ভূমি পুরো ছয় বছর ধরে সংকুচিত হয়েছে। এর অর্থ হলো মাটির প্রায় ৬৫৬ ফুট বা ২০০ মিটার গভীরে আরেক অগভীর এবং সক্রিয় রিজার্ভার লুকিয়ে রয়েছে। সূত্র: ডেইলি মেইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

1

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

2

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

3

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

4

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

5

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

6

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

9

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

12

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

13

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

14

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

15

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

16

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

17

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

18

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

19

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

20