Deleted
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে চুক্তিতে যোগদানের বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে সৌদি আরবে তুরস্কের সেনা মোতায়েনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিলটির পক্ষে ভোট দিয়েছেন তুরস্কের ২৭৯ জন সংসদ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছেন ১১৯ জন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এবং তাদের জোটসঙ্গীরা বিলটির পক্ষে অবস্থান নেন। এ ছাড়া বিরোধী দলের সদস্যরাও এতে সমর্থন জানান।

এখন প্রেসিডেন্ট এরদোয়ান আইনটিতে স্বাক্ষর করে সরকারি গেজেটে প্রকাশ করবেন। এরপরই এটি কার্যকর হবে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশ একে অপরের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তির শর্ত অনুযায়ী, কোনো একটি সদস্যদেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে সব সদস্যদেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসবে।

গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সশরীরে উপস্থিত থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

তুরস্কের পার্লামেন্টে বিলটি পাস হলো এমন এক সময়ে, যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। চুক্তির আওতায় সৌদির নিরাপত্তা জোরদারে দেশটিতে তুরস্কের সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, সৌদি আরবে সেনা মোতায়েন করা হলে তা হবে প্রতিরক্ষামূলক। তুর্কি সেনারা ইয়েমেনে প্রবেশ করে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। বরং সৌদি আরবের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের দায়িত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

1

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

2

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

3

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

6

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

7

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

8

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

9

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

10

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

11

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

12

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

13

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

14

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

15

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

16

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

17

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

18

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20