Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তি বন্ডে সই করে জামিন পেলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে শান্তি রক্ষার বন্ডে স্বাক্ষর করার শর্তে জামিন দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিল্লির মন্দির মার্গে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি জামিন পান বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসে যাওয়ার পথে দিল্লি পুলিশ তাকে আটক করে এবং পরে গ্রেফতার করে। শুক্রবার বিকেল ৫টায় 'লেহরা দো তিরঙ্গা' পদযাত্রার ডাক দিয়েছিলেন দীপকে। পদযাত্রায় অংশ না নিতে কয়েক ঘণ্টা আগে পুলিশ তাকে নোটিশ দেয়। নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।

তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে কনট প্লেসের উদ্দেশে রওনা হন দীপকে। পরে তাকে আটক করা হয়। একই দিন মন্দির হাউসের কাছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকেও আটক করা হয়।

এদিকে দীপকে জামিন পেলেও সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা এখনও হেফাজতে রয়েছেন। বুধবার তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। জন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ এবং আগের শান্তি রক্ষার বন্ডের শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

4

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

5

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

6

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

7

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

8

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

9

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

10

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

11

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

12

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

15

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

18

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

19

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

20