Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শরিফুলের সর্বোচ্চ পয়েন্ট, তারকাখচিত দল গড়ল ফ্র্যাঞ্চাইজিগুলো

ভিন্ন আঙ্গিকে ও অভিনব পয়েন্ট সিস্টেমে অনুষ্ঠিত হলো 'ডি থ্রি ট্রফি'র ক্রিকেটারদের নিলাম। অকশন পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয়েছে ক্রিকেটারদের মূল্য ও দলগুলোর স্কোয়াড। নিলামের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, যিনি সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে নাম লিখিয়েছেন সিটিজেনস ব্যাংকে।

প্রতিযোগিতায় ফরচুন ও সেভেন রিংস সিমেন্ট তারকাবহুল দল গঠন করলেও বেশ ভারসম্যপূর্ণ স্কোয়াড গড়েছে একমি ও ওয়ালটন।

সিটিজেনস ব্যাংক: নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার শরিফুল ইসলামকে (২ কোটি ৩০ লাখ পয়েন্ট) দলে ভেড়ানোর পাশাপাশি আইকন মোহাম্মদ নাঈম শেখের সাথে জাকের আলী অনিক, জিসান আলম, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, আজিজুল হাকিম ও স্পিনার হাসান মুরাদের মতো প্রতিশ্রুতিশীল ও কার্যকরী ক্রিকেটারদের নিয়ে দারুণ দল গড়েছে দলটি।

ফরচুন: ব্যাটিং ও অলরাউন্ডার কোটায় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের সাথে মিডল অর্ডারে সাব্বির রহমান এবং আইকন তাওহীদ হৃদয় যুক্ত হয়েছেন। স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও তানভির ইসলামের পাশাপাশি পেস বিভাগে সাইফউদ্দিন, এবাদত হোসেন এবং আকবর আলী ও কামরুল রাব্বির মতো পরীক্ষিত তারকারা দলটিকে শক্তিশালী করেছে।

সেভেন রিংস সিমেন্ট: অভিজ্ঞতাই দলটির প্রধান শক্তি। আইকন মুশফিকুর রহিমের সাথে সাইফ হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন ও জাকির হাসানের মতো তিন ফরম্যাটের পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে একটি আদর্শ দল গঠন করেছে তারা।

ওয়ালটন: একঝাঁক জাতীয় দলের অভিজ্ঞ তারকা নিয়ে দল সাজিয়েছে ওয়ালটন। আইকন মেহেদী হাসান মিরাজের সাথে তাসকিন আহমেদ, লিটন দাস, মুমিনুল হক ও নাসুম আহমেদের পাশাপাশি মারমাল আইয়ুব, রিজওয়ান, রাজা ও রনি তালুকদারের মতো তারকারা দলটিকে করেছে আরও ধারালো।

ব্লুস্টার: নুরুল হাসান সোহানের আইকন নেতৃত্বে পেস ও স্পিনের দারুণ সংমিশ্রণ গড়েছে ব্লুস্টার। দলে রয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদী, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, ইফতেখার ইফতি, আবু হায়দার ও মাহমুদুল জয়।

একমি: 'এ' গ্রেডের কোনো তারকা ক্রিকেটার ছাড়াই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চমক দেখিয়েছে একমি। আইকন মোসাদ্দেক হোসেন সৈকত ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, শাহাদাত দিপু ও নাঈম হাসান তো আছেনই, দলের মূল ট্রাম্প কার্ড হতে পারেন দুই মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম ও মোহাম্মদ রুবেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

2

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

3

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

4

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

5

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

6

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

7

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

8

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

9

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

10

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

11

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

12

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

17

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

18

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20