Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্মানিতে শান্তিপূর্ণ বিক্ষোভ শেষে একাধিক শহরে সহিংসতা, আহত বহু

জার্মানিজুড়ে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সন্ধ্যায় কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।

সহিংসতার এসব ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।

দ্য জাইট পত্রিকা জানিয়েছে, পুলিশের ট্রেড ইউনিয়নের ফেডারেল পুলিশ শাখার চেয়ারম্যান আন্দ্রেয়াস রসকপ্ফ রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, জেন-জিদের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল। তবে মূল কর্মসূচি শেষ হওয়ার পর ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট ও কোলনে পরিস্থিতির অবনতি ঘটে।

এই কর্মকর্তার ভাষ্য, সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে ‘উগ্র বামপন্থী ও মুখোশধারী ব্যক্তিরা’ ছিলেন। আরও সংঘর্ষ ঠেকাতে পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

হামবুর্গের প্রধান রেলস্টেশনের কাছে স্টাইনডাম এলাকায় বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে পটকা, আতশবাজি ও বোতল নিক্ষেপ করে। কয়েকজন নির্মাণস্থলের প্রতিবন্ধকতা খুলে রাস্তায় ছুড়ে ফেলেন এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেন। তাঁদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত দাঙ্গা পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। পুলিশ দুটি জলকামান ব্যবহার করেছে। সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রাঙ্কফুর্টে কয়েক ঘণ্টার শান্তিপূর্ণ বিক্ষোভের পর কনস্টাবলারভাখে এলাকায় পুলিশকে লক্ষ্য করে পটকা নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ জলকামান মোতায়েন করে। পুলিশের হিসাবে, সেখানে প্রায় আট হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন।

স্টুটগার্টেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কোলনে মুখোশধারী কয়েকজন আতশবাজি পোড়ানোয় মিছিলের শুরুতেই পুলিশ তাঁদের থামিয়ে দেয়। ব্রেমেনে পুলিশ সদস্যদের ঘুষি ও লাথি মারার খবর পাওয়া গেছে।

রাজধানী বার্লিনের ব্রান্ডনবুর্গ গেট এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ হয়। রোজেনথালার প্লাৎজ থেকে প্রেনৎসলাউয়ার বের্গের দিকে একটি বিক্ষোভ মিছিল এগিয়ে যায়। সেখানে আন্তর্জাতিক সংহতি ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান শোনা যায়।

কার্লসরুহ শহরে প্রায় দুই হাজার মানুষের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। পুলিশ ডানপন্থী মতাদর্শের প্রায় ১০০ জনের একটি দলকে বিক্ষোভকারীদের থেকে দূরে সরিয়ে রাখে।

নুরেমবার্গে পটকা নিক্ষেপের ঘটনায় একজন বিক্ষোভকারী আহত হন। সেখানে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন। এরফুর্টে প্রায় এক হাজার ৯০০ মানুষের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা সামাজিক খাতে ব্যয় সংকোচন ও সম্ভাব্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করেন। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশও ছিল তাঁদের দাবির অন্যতম বিষয়।

বিক্ষোভের আয়োজক ‘জেন–জি রেগেল্ট’ বলেছে, জার্মানির বিভিন্ন শহরে ৬৮ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। অধিকাংশ শহরে কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। জার্মানিজুড়ে কত পুলিশ মোতায়েন করা হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

2

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

3

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

6

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

7

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

10

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

11

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

12

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

13

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

14

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

15

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

18

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20