Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, ২৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ

রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে ২৩৫৯ লিটারের বেশি বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত দল। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মদ এসব তথ্য জানিয়েছেন।

কাস্টমস গোয়েন্দা জানায়, গতকাল রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে প্রতিষ্ঠানটির গোপন গোডাউন থেকে ২৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েছে ভ্যাট-৬৯, শিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, কর্ডন ব্লু, জিন ও ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের পানীয়। বিয়ারের মধ্যে রয়েছে হান্টার ও হাইনেকেন ব্র্যান্ডের পণ্য।

অভিযানের সময় মদের আমদানি কিংবা স্থানীয়ভাবে ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। তবে জব্দ করা পণ্যের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত নথি যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা অংশ নেয়। এর মধ্যে রয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ), ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) সহযোগিতা করে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে কাস্টমস, ভ্যাট ও আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অভিযানকালে মানিলন্ডারিং সংশ্লিষ্ট অপরাধ পেলে তাও খতিয়ে দেখা হবে। অবৈধভাবে আমদানির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপন নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

1

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

2

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

5

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

6

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

7

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

8

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

9

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

10

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

11

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

12

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

13

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

14

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

15

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

16

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

17

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

18

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

19

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

20