Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ রাশেদের, 'আজগুবি' বললেন পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে এই জামায়াত নেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, বৈঠকের তথ্য যদি মিথ্যা হয় তবে মিয়া গোলাম পরওয়ার যেন তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য যদি মিথ্যা হয়, তবে মিয়া গোলাম পরওয়ার যেন আমার বিরুদ্ধে মানহানির মামলা করেন। মিয়া গোলাম পরওয়ার এই বৈঠকে অংশগ্রহণ করতে কয়েকবার গাড়ি পরিবর্তন করেছেন। একটি দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা কেন চোরের মতো পালিয়ে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন?

রাশেদ খাঁন আরও লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মা’ছুমের বৈঠকের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সবার কাছে তথ্য রয়েছে। একটি ইসলামিক দলের নেতা হিসেবে তার উচিত হবে বিষয়টি স্বীকার করে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জাতিকে খোলাসা করা। পোস্টের শেষে তিনি যোগ করেন, নাকি জামায়াত এখন ‘বাঁচার জন্য মিথ্যা বলা জায়েজ’ এই থিউরি অবলম্বন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে?

এর আগে সোমবার দুপুরে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ওই বৈঠক হয়। বিষয়টি অস্বীকার করে গোলাম পরওয়ার এ দাবির পক্ষে প্রমাণ দিতে বলেছেন। বিবিসিকে তিনি বলেছেন, ‘এটা পুরোপুরিভাব অসত্য ও আজগুবি একটা দাবি। এ ধরনের বৈঠক করার প্রশ্নই আসে না।’ এরপর রাশেদ খাঁন তার দেওয়া তথ্য ‘শতভাগ সত্য’ বলে অন্য এক পোস্টে দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

1

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

2

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

3

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

4

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

5

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

6

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

7

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

8

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

9

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

10

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

14

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

15

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

16

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

17

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

18

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

19

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

20