Deleted
প্রকাশ : Nov 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এমটিবি নিও-তে চালু হলো গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার ভ্রমণ বিমা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’-তে ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্ট কেয়ার’ নামক একটি অভ্যন্তরীণ ভ্রমণ বিমা (ডোমেস্টিক ট্রাভেল ইন্স্যুরেন্স) সেবা চালু করেছে। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই সেবা চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ. কে. এম. তারেক এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার (সিইবিও) সানিয়াত রহমান এবং ইভিপি ও হেড অব মাইক্রোইন্স্যুরেন্স, ডিজিটাল অ্যান্ড অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল আব্দুল হালিম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের ফলে ১৮ থেকে ৫৯ বছর বয়সী এমটিবি গ্রাহকরা এখন থেকে ‘এমটিবি নিও’ অ্যাপের মাধ্যমে ১ থেকে ৩০ দিন মেয়াদের জন্য এই বীমা সুবিধাটি সহজেই গ্রহণ করতে পারবেন, যার প্রিমিয়াম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। এই বিমার আওতায় দুর্ঘটনাজনিত মৃত্যু, দুর্ঘটনাজনিত কারণে হাসপাতালে ভর্তি এবং স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে প্রতিটি খাতে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়া যাবে।

এই উদ্ভাবনী উদ্যোগ গ্রাহকদের জন্য সহজ, সাশ্রয়ী ও ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে এমটিবি ও গার্ডিয়ান -এর অঙ্গীকারকে তুলে ধরে। পাশাপাশি, দেশের ভেতরে দৈনন্দিন যাতায়াতে ব্যক্তিগত দুর্ঘটনা সুরক্ষার গুরুত্বও সামনে আনে। এই অংশীদারিত্বের ফলে দৈনন্দিন আর্থিক সেবা ও সুরক্ষা বেছে নেওয়া হচ্ছে আরও সহজ ও ঝামেলামুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

1

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

2

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

3

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

4

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

5

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

6

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

7

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

8

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

9

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

11

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

12

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

13

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

14

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

15

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

16

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

17

আইওটি কী ও কীভাবে কাজ করে

18

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

19

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

20