Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাবার চাওয়া সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে স্ত্রীর জন্য দুমুঠো খাবারের আকুতি জানানো ৮০ বছরের সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহান বেগমের। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেয়ার সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম সংকটে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাড় করতেই হিমশিম খেতে হতো তাদের।

প্রায় ৬৫ বছরের সংসারে তিন মেয়ে ও তিন ছেলের বাবা-মা ছিলেন সাজু শেখ ও নূরজাহান বেগম দম্পতি। তাদের তিন মেয়েরই বিয়ে হয়েছে। কিন্তু মেয়েদের কেউ কেউ মাঝেমধ্যে বাবার খোঁজ নিলেও তিন ছেলের মধ্যে একজন করোনাকালে নিরুদ্দেশ হয়ে গেলেও মাঝে মধ্যে খোঁজখবর রাখেন। আরেকজন ঢাকায় রিকশা চালান এবং বছরে দু'একবার বাড়িতে আসেন।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়। পৌঁছে দেয়া হয় মানবিক সহায়তাও। তবে, সহায়তা পাওয়ার মধ্যেও থামেনি বার্ধক্য আর অসুস্থতার সঙ্গে তাদের লড়াই। শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে সেই লড়াইয়ে একা হয়ে গেলেন বৃদ্ধ সাজু শেখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

1

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

2

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

3

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

4

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

10

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

13

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

14

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

15

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

18

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

19

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

20