Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, শিক্ষানবিশে বেতন ৩০ হাজার

ওয়ান ব্যাংক পিএলসি ‘ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)’ পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশ গ্র্যাজুয়েটদের আবেদনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

পদটির জন্য ইউজিসি অনুমোদিত যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫০ এবং এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুযোগ হিসেবে বিবেচিত হবে, তবে ফ্রেশারদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় ভালো দক্ষতা এবং কম্পিউটারে (এমএস অফিস) জ্ঞান থাকতে হবে। উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এআই (AI) টুলস ব্যবহারে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায় ক্যাশ বা জেনারেল ব্যাংকিংয়ে অথবা করপোরেট হেডকোয়ার্টারের যেকোনো বিভাগে পদায়ন করা হবে। ১ বছরের প্রবেশন মেয়াদে সফলভাবে কাজ সম্পন্ন করার পর পারফরম্যান্সের ভিত্তিতে ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হতে পারে।

প্রবেশনকালীন বেতন: ১ বছরের প্রবেশন মেয়াদে মাসিক বেতন ৩০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন: ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

মেধার ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার, সনদ যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

1

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

5

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

6

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

9

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

10

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

11

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

12

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

13

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

14

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

15

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

16

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

17

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

18

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

19

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

20