Deleted
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামেক হাসপাতালে ছাত্রলীগের দুই নেতা আটক, বিক্ষোভ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে রামেক হাসপাতালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। দুপুর ১২টার দিকে এই দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় হাসপাতাল চত্বরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ক্যাম্পাসে স্টুডেন্ট ডাক্তারদের বিভিন্ন জনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বিগত সরকারের অংশ হিসেবে অত্যাচার-নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছিল। এর প্রতিফলন হিসেবে তাদের ইন্টার্নশিপ বাতিল হয়। দুই বছর শেষে তারা পরিচালক বরাবর একটি আবেদন করেছিলেন, যাতে তারা ইন্টার্নশিপে যোগদান করতে পারেন।

সেক্ষেত্রে আজ ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। কমিটির সিদ্ধান্ত ছিল, যেহেতু আগের কমিটি এই স্থগিতাদেশ দিয়েছিল, তাই সেই কমিটির ওপর দায়িত্ব থাকবে স্থগিতাদেশ বহাল রাখা হবে, নাকি তুলে নেওয়া হবে।

যেহেতু সারাদেশে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিভিন্ন ধরনের জ্বালাও-পোড়াও অপকর্ম করার চেষ্টা করছে, সেই আশঙ্কায় সর্বদলীয় স্টুডেন্ট এবং চিকিৎসকদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। সেই পরিস্থিতিতে তারা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ-উল-ইসলামের কক্ষে ঢুকে পড়েন। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ ছাত্রলীগের দুই নেতার আবেদনের বিষয়ে ডিসিপ্লিনারি কমিটি বসেছিল। কমিটির সিদ্ধান্ত অনুসারে যে কমিটি তাদের ইন্টার্নশিপে স্থগিতাদেশ দিয়েছিল, তাদের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে। সেই সিদ্ধান্ত দিয়ে পরিচালক মহোদয় বৈঠক শেষ করেন। কিন্তু তারা সেখানে অবস্থান করেন। তারা চান যাতে এখানে তারা ইন্টার্নশিপ কন্টিনিউ করতে পারেন।

তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে সাধারণ স্টুডেন্টরা তাদেরকে ধাওয়া দিলে তারা পরিচালকের রুমে ঢুকে পড়েন। এরপর পরিচালক রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে অবহিত করলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে হাসপাতালের পরিবেশ শান্ত রয়েছে।

বিষয়টি নিয়ে আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

1

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

2

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

3

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

6

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

7

আইওটি কী ও কীভাবে কাজ করে

8

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

9

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

10

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

11

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

12

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

13

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

14

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

17

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

18

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

19

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

20