Deleted
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় পাঁচ শিল্পীর যৌথ প্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’

ঢাকার বারিধারার দেশ আর্ট গ্যালারিতে শুরু হয়েছে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’। গত ২১ নভেম্বর বিকেল ৫টায় শুরু হওয়া এই সাত দিনব্যাপী প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীটির আয়োজন করেছে পেপার রাইম।

প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শিল্পী আলী, দিলরুবা হক কাজরী, ইসরাত জাহান, মাহমুদা আসসাফরা মিম ও ফারিন আহমেদ। ২২ থেকে ২৭ নভেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’র ভাবনা মানুষের প্রতিদিনের জীবন, স্মৃতি, অনুভূতি এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া বাস্তবতাকে কেন্দ্র করে। আমাদের চারপাশের বাস্তবতা সবসময় একই রকম থাকে না—আলো, শব্দ, স্মৃতি কিংবা ব্যক্তিগত অনুভবের প্রভাবে তা প্রতিনিয়ত বদলে যায়। কখনো এই বাস্তবতা স্পষ্ট, কখনো খণ্ডিত; আবার কখনো তা স্মৃতি কিংবা কল্পনার সঙ্গে মিশে নতুন অর্থ তৈরি করে। এই পরিবর্তনশীল অভিজ্ঞতাকেই পাঁচ শিল্পী তাদের নিজস্ব শিল্পভাষায় তুলে ধরেছেন এই প্রদর্শনীতে।

একই ভাবনাকে কেন্দ্র করে কাজ করলেও পাঁচ শিল্পীর প্রকাশভঙ্গি স্বতন্ত্র। শিল্পী আলীর কাজে উজ্জ্বল রং, সিম্বলিজম এবং বাস্তব-পরাবাস্তবের মিশেল দেখা যায়। দিলরুবা হক কাজরীর কাজে উঠে আসে প্রকৃতি, বন্যপ্রাণী, মানুষের অভিব্যক্তি ও কল্পনার জগৎ। ইসরাত জাহান তুলে ধরেছেন আলো, প্রকৃতি ও দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্ত। মাহমুদা আসসাফরা মিম রং, ফর্ম ও অ্যাবস্ট্রাকশনের মধ্য দিয়ে প্রকৃতিকে দেখেছেন ভিন্ন দৃষ্টিতে। আর ফারিন আহমেদের কাজে আলো, জল, নগরদৃশ্য ও প্রকৃতির পরিবর্তনশীল রূপ বিশেষভাবে উপস্থিত।

প্রদর্শনীর শিল্পীরা মনে করেন, শিল্প শুধু দৃশ্যমান বাস্তবতার প্রতিফলন নয়; ব্যক্তিগত স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতাও সেই বাস্তবতাকে নতুনভাবে নির্মাণ করে। ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’তে তাই পাঁচ শিল্পীর কাজ পাশাপাশি রেখেও একটি একক দৃশ্যভাষা তৈরি করার চেষ্টা করা হয়নি। বরং একই বাস্তবতাকে পাঁচটি আলাদা দৃষ্টিভঙ্গি থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

1

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

2

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

3

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

4

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

5

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

6

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

7

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

10

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

11

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

12

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

13

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

14

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

15

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

16

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

17

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

18

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

19

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

20