Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার সৈকতে প্লাস্টিক বোতলের তৈরি বিশাল 'দানব' ভাস্কর্য

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বিশাল দানব আকৃতির ভাস্কর্য দেখা গেছে। গত বুধবার বিকেলে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

ভাস্কর্যটি দেখতে ভিড় করছেন পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করছেন। সংগঠনটি সারা বছর কক্সবাজারে 'প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর' পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিকের বিনিময়ে চাল, আটা, চিনি, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নেওয়ার সুযোগ রয়েছে। ওই কর্মসূচি থেকে সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়ে তৈরি হয়েছে 'প্লাস্টিক দানব' ভাস্কর্যটি।

১২ অক্টোবর বিকেলে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। এ সময় পুলিশ সুপার সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভাস্কর্যটি আগামী চার মাস সৈকতে প্রদর্শন করা হবে। পাশাপাশি দেখানো হবে পর্যটন বিষয়ে সচেতনতামূলক চলচ্চিত্র। চলচ্চিত্র দেখতে প্রবেশমূল্য হিসেবে দর্শনার্থীদের সঙ্গে আনতে হবে দুটি পরিত্যক্ত প্লাস্টিক বোতল।

আয়োজকেরা জানান, পর্যটক ও স্থানীয় মানুষদের ব্যবহৃত প্লাস্টিক সমুদ্রকে কীভাবে দূষণ করছে এবং এর ক্ষতিকর প্রভাবের বিষয়ে বার্তা দিতেই তৈরি করা হয়েছে 'প্লাস্টিক দানব' ভাস্কর্যটি। চার মাসের প্রদর্শনীতে কয়েক লাখ পর্যটক ও স্থানীয় মানুষের কাছে সমুদ্রদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরার লক্ষ্য রয়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল আচরণে মানুষকে উৎসাহিত করতে চান বলে জানান আয়োজকেরা।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, 'আমরা প্রায়ই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি, কিন্তু সেই সমুদ্রকে দূষিত করার পেছনে আমাদের নিজেদের ভূমিকার কথা ভুলে যাই। পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি এই দানব আসলে আমাদের অসচেতনতারই প্রতিচ্ছবি। আমরা চাই, মানুষ এই ভাস্কর্য দেখে শুধু ছবি তুলে চলে যাবে না; বরং নিজের ব্যবহৃত প্লাস্টিক কোথায় ফেলছে, সেটি সমুদ্রের জন্য কী ক্ষতি তৈরি করছে, সেই প্রশ্নটিও নিজের কাছে করবে।'

ভাস্কর্যের বিষয়ে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সমুদ্র বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানুষের অসচেতনতার কারণে প্লাস্টিক বর্জ্য সমুদ্র ও সৈকতের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের উদ্যোগ দূষণের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরবে। পাশাপাশি মানুষের আচরণ পরিবর্তনে উৎসাহিত করবে। কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি পর্যটক, স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

1

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

2

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

3

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

4

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

5

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

6

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

7

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

8

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

9

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

10

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

11

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

12

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

13

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

14

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

15

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

16

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

17

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

18

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

19

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

20