Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হাসপাতালের জরুরি বিভাগে ছাত্রদল নেতার চেয়ার দিয়ে পিটিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে রক্তাক্ত

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে জুয়েল হোসেন নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে চেয়ার দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. শাহেদের বিরুদ্ধে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এভাবে মারধরের ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি। শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের একটি কক্ষে জুয়েলকে চেয়ার দিয়ে পেটানো হচ্ছে। তাঁকে কিল-ঘুষি ও লাথিও মারা হচ্ছিল। এতে তিনি রক্তাক্ত হন। দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দলীয় নেতা–কর্মীদের ভাষ্য, মুঠোফোন কেনাবেচা নিয়ে বিকেলে শাহেদ ও জুয়েলের মধ্যে মারামারি হয়। রাতে চিকিৎসা নিতে জুয়েল হাসপাতালে গেলে শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে সেখানে যান। হাসপাতালের সামনেই জুয়েলকে মারধর করা হয়। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগের কক্ষে ঢুকলে শাহেদও সেখানে প্রবেশ করেন। এরপর কক্ষের ভেতরে তাঁকে চেয়ার দিয়ে পেটানোসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়।

এ বিষয়ে শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। এখন তাঁর কোনো পদপদবি নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় ঘটনার চিত্র স্পষ্টভাবে ধারণ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

2

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

5

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

6

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

7

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

8

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

9

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

10

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

11

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

12

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

13

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

14

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

17

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

18

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

19

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

20