Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সম্পত্তি বিরোধে ছেলে-পুত্রবধূর মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, মারধরে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত মিনারা আক্তার ঈশ্বরগঞ্জ পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার বাসিন্দা মৃত শিহাব উদ্দিন ফকিরের স্ত্রী।

অভিযুক্তরা হলেন- তার ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্পত্তি নিয়ে কামরুল হাসান ও তার স্ত্রী নিলুফার ইয়াসমিনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ চলছিল। এ নিয়ে কামরুলের বড় বোন শাহানা বেগম ও মা মিনারা আক্তারের সঙ্গে তাদের ঝগড়া হয়। এর জেরে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কামরুল ও তার স্ত্রী মা মিনারাকে মারধর করে আহত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ২০ মিনিটে মিনারা আক্তারকে প্রথমবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে তাকে আবারও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরে নারীর মৃত্যুর ঘটনায় বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

1

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

2

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

3

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

4

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

5

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

6

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

9

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

10

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

11

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

14

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

15

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

16

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

17

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

18

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

19

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

20