Deleted
প্রকাশ : Nov 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নানক পরিবারের ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ, ৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার বেশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগও রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে পরিচালিত ১০টি ব্যাংক হিসাবে ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধেও দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

দুদকের হিসাব অনুযায়ী, নানক ও তার পরিবারের তিন সদস্যের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার ৫০৬ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিমাণ ২৮ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ২৭৮ টাকা।

এছাড়া সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, শেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আতিউর রহমান আতিকের বিরুদ্ধে ৮ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৯৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী শান্তনা বেগমের বিরুদ্ধে রয়েছে ৭১ লাখ ৬১ হাজার ৮৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

দুদকের অভিযোগ, সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন করেন আতিক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্ত্রীকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আতিকের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় এবং তার স্ত্রীর বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট ধারার পাশাপাশি দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

1

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

2

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

3

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

4

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

5

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

6

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

7

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

12

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

13

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

14

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

15

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

18

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

19

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

20