Deleted
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের দ্বিপাক্ষিক বৈঠক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে এ বৈঠক হয়।

বৈঠকে মন্ত্রী ইউএন ট্যুরিজমের মহাসচিবকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষত পর্যটন অবকাঠামো উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যসমূহকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে ইউএন ট্যুরিজমের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ বাংলাদেশের পর্যটন খাতে বিদেশী বিনিয়োগের জন্যও অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের হোস্ট হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন মহাসচিব।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটনের অপার সম্ভাবনা সরেজমিনে অবলোকনের জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে মহাসচিব বাংলাদেশ সফরের বিষয়ে তার আগ্রহের কথা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

2

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

3

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

4

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

7

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

8

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

9

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

10

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

11

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

12

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

13

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

14

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

15

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

18

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

19

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

20