Deleted
প্রকাশ : Nov 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে বালুবোঝাই ডাম্পট্রাক উল্টে ঘুমন্ত শিশুর মৃত্যু, গর্ভবতী মা আহত

রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ডাম্পট্রাক সড়কের পাশে একটি বাড়ির ঘরের ওপর উল্টে পড়ে এক ঘুমন্ত শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর গর্ভবতী মা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরের দিকে রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিনথিয়া ওই এলাকার পিন্টু মিয়ার প্রথম কন্যাসন্তান। সে তৃতীয় শ্রেণিতে পড়ত।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবোঝাই একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ঘরের ওপর উল্টে পড়ে। এতে ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত অবস্থায় ভেতরে থাকা তৃতীয় শ্রেণির ওই ছাত্রী ও তার মা আশা মনি চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় গর্ভবতী মা আশা মনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উত্তেজিত এলাকাবাসী ডাম্পট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

1

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

2

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

3

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

4

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

5

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

6

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

7

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

8

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

9

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

10

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

11

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

12

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

15

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

16

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

17

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

18

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20