Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপায় সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল খাঁ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রম্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রবিউল খাঁর স্ত্রী নাজমা বেগমকে আটক করেছে পুলিশ। তবে রবিউল খাঁ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত মজিবুল খাঁ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

ব্রম্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সামছুল ইসলাম জানান, শুক্রবার সকালে নিহত মজিবুলের ছেলে বাড়ির গাছ থেকে কয়েকটি সুপারি সংগ্রহ করেন। এ নিয়ে ছোট ভাই রবিউল ও বড় ভাই মজিবুলের পরিবারের মধ্যে দিনভর ঝগড়া হয়। শনিবারও এ নিয়ে বিরোধ দেখা দেয়।

হঠাৎ শনিবার বিকাল ৩টার দিকে দুই পরিবারের মধ্যে লাঠি নিয়ে একে অপরের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল খাঁ ঘটনাস্থলেই নিহত হন।

এদিকে অভিযুক্ত রবিউলের স্ত্রী নাজমা বেগম দাবি করেন, তার ভাসুর মজিবুল খাঁ দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। দুই ভাইয়ের হাতাহাতির মধ্যে অসুস্থ বড় ভাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা জানান, দুই ভাইয়ের পারিবারিক কলহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রবিউলকে আটকের চেষ্টা চলছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

1

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

2

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

3

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

4

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

5

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

6

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

7

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

8

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

9

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

10

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

11

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

12

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

13

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

14

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

15

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

16

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

17

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

18

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

19

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

20